ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দির মৃত্যু হয়েছে। তার নাম লিটন শেখ (৩৫)। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ইমদাদুল হক নামে এক কারারক্ষীসহ কয়েকজন কারারক্ষী অসুস্থ অবস্থায় লিটনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’
কারা সূত্রে জানা গেছে, লিটন শেখ মাদক মামলায় কারাবন্দি ছিলেন।