যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় জসিম উদ্দিন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন  মোটরসাইকেল আরোহী সাথী আক্তার। মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মৃতের ভাই মো. সুমন জানান, মঙ্গলবার লাভলী পরিবহনের একটি বাস জসিমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে জসিমসহ সাথী রাস্তায় ছিটকে পড়েন। জসিম ঘটনাস্থলেই মারা যান। সাথী গুরুতর আহত হন। খবর পেয়ে সাথীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার পরপরই বাস নিয়ে চালক পালিয়ে যায় বলে জানান সুমন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরেদহ ঢামেক মর্গে রাখা আছে।’