ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় আলম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে মার্কেটটির ছয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় আলম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ ও সদরঘাট ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখন নিশ্চিত হওয়া যায়নি।’