হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় শরিফ হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার এ তথ্য জানান।

শরীফ হোসেন উবার ও পাঠাওয়ের রাইড শেয়ারিং করতেন। রাজধানীর সূত্রাপুরের নওয়াবপুর থাকতেন।

এসআই ফারজানা জানান, ঢাকা-কলকাতা রোডের ‘ডেক্স ট্রাভেল’ বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শরিফের মৃত্যু হয়। পরে বাসটি জব্দ ও চালককে আটক করা হয়।’

তিনি বলেন, ‘মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’