রাজধানীর শ্যামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শান্ত (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. হোসেন (২৫) নামে আরও একজন। শুক্রবার দিবাগত রাতে শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য জানান।
শান্ত ধোলাইপাড়ের ইন্জিনিয়ারিং ওয়ার্কসপের কর্মচারী ছিলেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন। মীরহাজীরবাগে পরিবারের সঙ্গে থাকতেন।
বাচ্চু মিয়া বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৭টায় দিকে ধোলাইপাড় ফুট ওভার ব্রিজের নিচে দুর্বৃত্তরা মো. শান্ত ও মো. হোসেনকে বুকে, পিঠে ও মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা রাত ৯টার দিকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্তকে মৃত ঘোষণা করনে। মো. হোসেন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’