বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে সৃষ্ট সহিংসতায় রবিবার (৪ আগস্ট) রাজধানীর শাহবাগ, সনির আখড়া, নয়াবাজারসহ বিভিন্ন স্থান থেকে আহত ১২ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে কয়েক জন গুলিবিদ্ধ হয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
আহতরা হলেন– জামাল উদ্দিন (৫০), সাব্বির (১৮), দিপ (২০), মঞ্জিল (৫০), মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০) সুবাস (২৪), তানভীর রহমান (২০), সেলিম (৪০), রিমন (২৩), হৃদয় (২০), শাহজালাল (৩০)।