রাজধানীর মিরপুর থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক গাড়িচালক আহত হয়েছেন। তার নাম মো. ওমর ফারুক (২২)। রবিবার দিবাগত রাতে মিরপুর স্টেডিয়াম রোডে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য জানান।
ওমর ফারুক পাবনা জেলার চাটমোহর থানার বোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
তিনি জানান, রবিবার মধ্যরাতে ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফারুক। সে সময় দুই জন ছিনতাইকারী তার পথ অবরোধ করে চাকু দিয়ে পেটে আঘাত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল আনা হয়।
মোহাম্মদ ফারুক মিয়া বলেন, আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।