উত্তরায় রেস্টুরেন্টে আগুন: ৭ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর উত্তরায় ‘লাভলীন’ নামে একটি রেস্টুরেন্টে আগুনের ঘটনায় সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ওই রেস্টুরেন্টে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

উত্তরার শাহ মখদুম রোডে লাভ লীন রেস্তোরাঁয় আগুনের ঘটনা দেখতে উৎসুক জনতার ভিড়

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক বার্তায় বলা হয়, সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরার শাহ মখদুম রোডে লাভ লীন রেস্তোরাঁয় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে।