মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, ৭টি গ্রেনেড উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের লাউতালা বস্তি থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেনেড উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনী।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লাউতালা বস্তি এলাকায় সেনাবাহিনীর সহায়তায় একটি যৌথ অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টার অভিযানে বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

অভিযান সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে একটি হ্যান্ড গ্রেনেড, তিনটি সাউন্ড গ্রেনেড এবং তিনটি স্মোক গ্রেনেড। এসব গ্রেনেড ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়।