মোহাম্মদপুরে চাঁদ গ্রুপের লিডার মানিক-রাজিব গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে ৮ মামলার আসামি চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক (২১) ও রাজিবকে (২০) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর রহিম ব্যপারী ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান। 

তিনি বলেন, থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড ও ৮ মামলার পলাতক আসামি মানিক এবং তার সহযোগী ২ মামলার আসামি রাজিবকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি জব্দ করা হয়েছে।  

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।