রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, গতকাল সোমবার দিনভর এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রিফাত (২০), আলী (৪৬), মো. হারুন অর রশিদ স্বপন (৩২), মো. রবিউল (২২), মো. জাকির হোসেন মামুন (৪২), শান্ত ওরফে পারভেজ আলী (২৫), মো. সুজন (২১), মোখলেছ মিয়া (৩২), মো. হায়দার (২২), মো. আয়াফ (২১), মো. আকাশ (২৪), মো. আমির হোসেন (২০), খায়রুল (২০), দিল মোহাম্মদ মুসা (২৯), মো. রায়হান (১৯) ও মো. ফয়সাল (১৯)।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।