রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুরের ১০ নম্বর গোল চত্বর এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। এমনকি দুই একটি গাড়ির গ্লাসও ভাঙেন তারা।
রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ছবি: আবির আহম্মেদ সুপ্ত
রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরের ১০ নাম্বার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা। ছবি: আবির আহম্মেদ সুপ্ত
রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরের ১০ নাম্বার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা। অনাকাঙ্ক্ষিত কোনও ঘটনা রোধে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: আবির আহম্মেদ সুপ্ত
রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে ১০ নম্বরে সড়ক অবরোধ করে ঢেউটিনের একটি বেড়া নিয়ে অবস্থান নেয় কয়েকজন তরুণ। ছবি: আবির আহম্মেদ সুপ্ত
মিরপুর ১০ এ সড়ক অবরোধের সময় একটি বাসের গ্লাস ভেঙে পেলেন বিক্ষোভকারীরা। ছবি: আবির আহম্মেদ সুপ্ত