মিরপুর-১০ এর ফুটপাত দখল রোধে মনিটরিং টিম গঠন 

ফুটপাত দখল রোধে মিরপুর-১০ নম্বরে মনিটরিং টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৩ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএনসিসি থেকে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

মনিটরিং টিম নিয়মিতভাবে এলাকা পর্যবেক্ষণ করবে। ফুটপাত দখল করে কোনও দোকান বা স্থাপনা বসানো হলে সংশ্লিষ্ট মালামাল ও সরঞ্জাম জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।