রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিমানবন্দরের কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক (ফায়ার) রফিকুল ইসলাম বলেন, স্টোর বিল্ডিংয়ে ধোঁয়া উঠতে দেখে দ্রুত আগুন নেভানো হয়।
তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।