মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ  

রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। রবিবার (১ নভেম্বর) সকালে তারা মিরপুর ১০, ১২ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে করে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে অবরোধ করে আসছিল।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানান, পোশাক শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করেছে। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

তিনি বলেন, তারা ছোট ছোট মিছিল করছে। যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত  পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।  

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।