রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চার ব্যক্তি দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- ইসমাইল (৩০ ), কামরুল (৫৫), তপন (৩৮) ও  নাইমুল (৩০)। 

আহত চার জনকেই ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪২ শতাংশ দগ্ধ নাইমুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।