ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগ নেতা পেট্রোল বোমাসহ রাজধানীতে গ্রেফতার

রাজধানীর আদাবর এলাকা থেকে নাশকতার চেষ্টাকালে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ ২ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে এসআরবি-২ ।

সোমবার (৯ নভেম্বর) ভোরে এসআরবি-২ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কতিপয় দুষ্কৃতিকারী নাশকতা সৃষ্টির উদ্দেশে রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী লিং রোডে মোটরবাইক নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-২ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল আরোহী মাহবুব হোসেন (২৯) ও রাশেদ কবিরকে (২৮) ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ আটক করে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুই জনেই ঠাকুরগাঁও জেলার অধিবাসী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। এর মধ্যে আটক মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতা সৃষ্টির মামলার আসামি। আটকদের অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যায় জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশে তারা পেট্রোল বোমা ও গান পাউডারসহ অবস্থান করছিল।