কেন্দ্র স্থগিত থাকা ইউপির গেজেট প্রকাশের সিদ্ধান্ত

ইউপি নির্বাচন ২০১৬গত ৪ ধাপের ইউনিয়ন পরিষদ  নির্বাচনে যেসব ইউপির এক বা একাধিক কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন, সেগুলোর গেজেট প্রকাশও এতদিন বন্ধ রেখেছিল।  কিন্তু বৃহস্পতিবার কমিশন এগুলো বন্ধ না রেখে সম্ভাব্য ক্ষেত্রে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।  কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।  
এ প্রসঙ্গে ইসির পরিচালক (গণসংযোগ) বলেন, এসএম আসাদুজ্জামান বলেন, যদি কোনও একটি কেন্দ্রের ভোট স্থগিতের কারণে যদি চেয়ারম্যান বা সংরক্ষিত নারী আসনের সদস্য পদের ফলাফলে প্রভাব না পড়ে, তাহলে সেক্ষেত্রে ওই কেন্দ্রের সাধারণ সদস্য বাদে বাকি সবার গেজেট প্রকাশ করা হবে। আর যদি ওই কেন্দ্র বা কেন্দ্রগুলোর কারণে অন্য পদের ফলাফলে প্রভাবিত হওয়ার বিষয় থাকে, তাহলে সেগুলো স্থগিত রেখে অন্যগুলোর গেজেট প্রকাশ করা হবে।  
/এমএনএইচ/