গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন ২২ মার্চ



নির্বাচন কমিশনগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বুধবার এ তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, বাছাই ২২ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ মার্চ।
এই আসনে ভোটার রয়েছে ৩ লাখ ২ হাজার ৮৫৩।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় গাইবান্ধা-১ আসনটি শূন্য হয়। গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে লিটনকে গুলি করে হত্যা করা হয়।
বর্তমান কমিশন এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করলেও ভোট হবে নতুন কমিশনের অধীনে। আগামী ৮ ফেব্রুয়ারি এ কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

 আরও পড়ুন: গুলিবিদ্ধ এমপি লিটন মারা গেছেন
/ইএইচএস/এমএনএইচ/