জানা গেছে, মনোনয়নপত্রের আবেদন ফরম জমা হওয়ার পর দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকে আগ্রহীদের ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থী বাছাই করে তাকে দলের মনোনয়ন দেওয়া হবে। সিটি করপোরশেনের মেয়র পদটি দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনভুক্ত ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্ব-স্ব ওয়ার্ডগুলোকে ৩ সদস্যের প্যানেল তৈরি করে পাঠাতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করে সম্ভাব্য প্রার্থীদের এই প্যানেল করতে বলা হয়েছে।
প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে ৭ এপ্রিলের মধ্যে ধানমন্ডির কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।