ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর হতে ইসিতে প্রধানমন্ত্রীর বার্তা

শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনও ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা চান না বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে কোনও ধরনের অনিয়ম, ত্রুটি, বিচ্যুতি দেখতে চান না। সেই নির্দেশনা নির্বাচন কমিশনকে পৌঁছে দিয়েছি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠকের পর তিনি  একথা বলেন।
মাহবুবউল আলম হানিফ আরও বলেন, অনিয়ম হলেই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইসিকে  জানানো হয়েছে।  দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক করে দেওয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়ে রাখব। কোথাও কেউ কোনও অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়তে পারেন:বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রবিবার জরুরি বৈঠক বাণিজ্য মন্ত্রণালয়ে

বিএনপির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়েছে। দলটির কর্মীসমর্থকরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এ বিষয়ে সতর্ক থাকার জন্যে ইসিকে পরামর্শ দিয়েছি।

/ইএইচএস/এসটি/এমএনএইচ/