জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বোন মরিয়ম বেগম (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার (৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার।
জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাদ আসর মোহাম্মদপুরের তাজমোহল রোডের মিনার মসজিদে মরিয়ম বেগমের জানাজা হবে। আর দাফন হবে মিরপুর শহীদ বুদ্দিজীবী কবরস্থানে।
মরিয়ম বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের সর্বস্তরের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
/এআরএল/