কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক





রিজিয়া রহমানএকুশে পদক জয়ী বিশিষ্ট কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। শুক্রবার (১৬ আগস্ট) এক শোক বার্তায় তিনি রিজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

রাষ্ট্রপ্রধান শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কথাসাহিত্যিক রিজিয়া শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে রাজধানীর অ্যাপলো হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন ছিলেন রিজিয়া।
ষাটের দশক থেকে রিজিয়া রহমান অসংখ্য ছোট গল্প, কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্য রচনা করেছেন।
সূত্র: বাসস