ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক

ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ উপনেতা



ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। 

রবিবার (১৪ জুন) শোক বার্তায় সংসদ উপনেতা তার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (১৩জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।