রংপুরের বিশিষ্ট লেখক, সংগঠক ও বৈশাখী টেলিভিশনের রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট আফতাব হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ মঙ্গলবার এক শোকবার্তায় প্রয়াত আফতাব হোসেন এর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, আফতাব হোসেন আজ সকালে রংপুরে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।