বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শেহবাজ শরিফ।
এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের এই দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
শেহবাজ শরিফ বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি রয়েছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ দ্রুত পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।