রাজধানীর বনানীতে সামরিক কবর্স্থানে বাবা নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তারা সেখানে যান। কবর জিয়ারত শেষে কতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও ফাতেহা পাঠ করেন। পরে মাহবুব আলী খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকালে মরহুমের ধানমন্ডির বাসভবনে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন সাবেক নৌবাহিনী প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।