বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন সালাহ উদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ। তিনি জানান, আগামীকাল বুধবার জোহরের শ্যামপুর কদমতলীর লাল মসজিদে তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সালাহ উদ্দিন আহমেদ বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি।