এর আগে গত সোমবার বোর্ডের বৈঠক থেকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠক চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। তবে ২৩৭টি পৌরসভার মধ্যে ৬০টি এলাকার প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার বিকেল ৫টায় গণভবনে বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাববুল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রায় বেশিরভাগ স্থানে প্রার্থী চূড়ান্ত হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক বসবে। প্রধানমন্ত্রী স্বাক্ষর করার পরেই সন্ধ্যায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
/এনএস/এসটি/টিএন/