সিরাজগঞ্জে মেয়র পদে ১৫টি মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জের ৬টি পৌরসভায় মেয়র পদে বিভিন্ন দলের ১৫জন প্রার্থী মনোনয়নপত্র  সংগ্রহ করেছেন। ৬টি পৌরসভার জন্য আওয়ামী লীগের একক প্রার্থী মনোনীত করেছে। এছাড়া, বিএনপিও প্রার্থী চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কাজিপুর উপজেলা রিটার্নিং অফিসার শাফিউল ইসলাম বলেন, হাজী নিজাম উদ্দিন (আওয়ামী লীগ), আব্দুল হান্নান (আওয়ামী লীগ), মাসুদ রায়হান মুকুল (বিএনপি) ও বর্তমান মেয়র আব্দুস সালামসহ (স্বতন্ত্র)  ৪ জন মনোনায়ন পত্র সংগ্রহ করেছেন। এছাড়া, ৯টি ওয়ার্ডের বিপরীতে সংরক্ষিত কাউন্সিলর পদে ৭জন ও সাধারণ কাউন্সিলর পদে ২২জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

সদর নির্বাচন অফিসার জয়নুল আবেদিন জানান, অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান (আওয়ামী লীগ), সৈয়দ আব্দুর রউফ মুক্তা (আওয়ামী লীগ), হাজী ইসহাক আলী (আওয়ামী লীগ), অ্যাডভোকেট সদ্য সাময়িক বহিষ্কৃত মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী (বিএনপি) ও মির্জা ফারুক আহমেদসহ (জাপা-এরশাদ) ৫জন মনোনায়নপত্র তুলেছেন। পাশাপাশি ১৫টি ওয়ার্ডের বিপরীতে সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫জন ও সাধারণ কাউন্সিলর পদে ৮০জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বেলকুচি উপজেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানান, মেয়র পদে কেউই মনোনয়নপত্র তোলেননি। তবে, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের জন্য ১৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লাপাড়া উপজেলা রিটার্নিং অফিসার সন্দ্বীপ কুমার সরকার জানান, বিএনপি দলীয় বর্তমান মেয়র এম. বেলাল হোসেন ছাড়া কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে জন্য ১৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রায়গঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা ভূমি কর্মকর্তা শাহিনুর রহমান জানান, অধ্যাপক হানিফ সরকার (আওয়ামী লীগ), আব্দুল্লাহ পাঠান (আওয়ামী লীগ) আফসারুল আলম খোকন (আওয়ামী লীগ) ও নুর সাঈদ সরকারসহ (বিএনপি) ৪ জন মেয়র পদে মনোনায়নপত্র উত্তোলন করেছেন।

শাহজাদপুর পৌরসভার বিএনপি দলীয় বর্তমান মেয়র নজরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান। ২৫ নভেম্বর থেকে ৬ পৌরসভার মনোনয়নপত্র বিক্রি শুরু করা হয়।

/এমএনএইচ/