সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও ধরনের আলাপ-আলোচনা ছাড়াই সরকার পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এছাড়া বিধিমালা পরির্বতন, সংশোধন এবং প্রায় সব রাজনৈতিক দল পৌর নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি করার সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেনি। এরকম স্বৈরাচারী মনোভাবাপন্ন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই কৃষক শ্রমিক জনতা লীগ আসন্ন পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
/এসটিএস/এসএম/