টাঙ্গাইলে প্রার্থী নেই জামায়াত ও কৃষক শ্রমিক জনতা লীগের

ইসিটাঙ্গাইলের আটটি পৌরসভায় ৩৮জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এই তালিকায় জামায়াত ইসলামী এবং কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের কোনও প্রার্থী নেই।

এব্যাপারে জানার জন্য জেলা জামায়াতের কোনও নেতাকে পাওয়া যায়নি।

অপর দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, তারা দলগতভাবে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না।

/টিএন/