জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম জানান, খাগড়াছড়ি ও মাটিরাঙা এই দুই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর পাশাপাশি ভোট যুদ্ধে নামছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরাও।
জেলা রিটার্নির অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন বলেন খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মোঃ শানে আলম, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইছহাক, স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল আলম, ধীমান খীসা, দীপায়ন চাকমা, অ্যাডভোকেট সমারী চাকমা ও কিরণ মারমা।
আর মাটিরাঙা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মোঃ শামছুল হক, বিএনপির প্রার্থী হিসেবে মোঃ বাদশা মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মো. আলী আশ্রাফ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া খাগড়াছড়ি পৌরসভায় সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১৪ জন, মাটিরাঙা পৌরসভায় আটজন এবং সাধারণ কাউন্সিলর পদে খাগড়াছড়ি পৌরসভায় ৪৭ জন এবং মাটিরাঙা পৌরসভায় ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
/এফএস/