মৌলভীবাজারে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

সর্বশেষ আয়কর বিবরণী দাখিল না করায় মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

/আরএ/টিএন/