সিরাজগঞ্জে ৩ বিদ্রোহী মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও বেলকুচি পৌরসভার আওয়ামী লীগ এবং বিএনপির তিন বিদ্রোহী মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রবিবার সন্ধ্যায় বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

এরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মো. শামছুজ্জামান শেখ আলো, উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়সাল কাদির রুমি ও শাহজাদপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন। ভোটারের স্বাক্ষর, জন্ম তারিখ ও শিক্ষাগত সনদের গড়মিল ও ঋণখেলাপী হওয়ার কারণে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান এবং জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়ায় সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ২০ জনের প্রার্থিতা বাতিল করার পর বর্তমানে ২৯৬ জন বৈধ প্রার্থী এবং শাহজাদপুর ও উল্লাপাড়ায় সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ জন বাতিলের পর বৈধ প্রার্থী ৮২ জন।

সিরাজগঞ্জ জেলার ৬টি পৌরসভায় মেয়র পদে ২৮ জন, সাধারণ কাউন্সিলর ৩১৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

/আরএ/টিএন/

আপ-এআর