সিলেট জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গোলাপগঞ্জ পৌরসভায় খেলাফত মজলিস মনোনীত মেয়র প্রার্থী আমিনুল ইসলাম আমিন এবং কানাইঘাট পৌরসভায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মেয়র প্রার্থী ইসলাম উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে জেলা প্রশাসক তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এছাড়া আপিলের প্রেক্ষিতে ১২ কাউন্সিলর প্রার্থীকেও বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবারও বাকি আপিলের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এফএস/