কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি পবিত্র প্রতিষ্ঠান। আমরা তাদের বলেছি সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন। জনগণ যাতে কেন্দ্রে গিয়ে কোনও বাধার মুখে না পড়ে, ভয়ভীতির শিকার না হয় সেই ব্যবস্থা করুন।
তিনি আরও জানান, কমিশন তাদের দাবি বিষয়টি নোট নিয়েছেন এবং দেখবেন বলে জানিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে মঈন খান বলেন, নির্বাচনি মনোনয়নপত্র দাখিলের সময় আমাদের প্রার্থীকে বাধা দেওয়া হয়েছিল। এদিকে, একটি দলের কয়েক ডজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এ রকম ঘটনা একদলীয় শাসন থেকে আলাদা কিছু নয়। এভাবে চলতে থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হবে। ইতোমধ্যে বিএনপির তিন হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক সম্পাদক ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আলীম ও উপদেষ্টা আবদুর রশিদ সরকার।
/ইএইচএস/এফএ/