তানোরে সরকারি বাসভবনে নির্বাচনি সভা: বিএনপি প্রার্থীকে জরিমানা

রাজশাহীর তানোর পৌরসভায় বিএনপি মনোনিত মেয়রপ্রার্থী মিজানুর রহমান মিজানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা চেয়ারম্যান ইমরান আলী মোল্লার সরকারি বাসভবনে নির্বাচনি সভা করার অভিযোগে মিজানুর রহমানকে এ জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান,শনিবার বেলা ১১টার দিকে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে নির্বাচনি আলোচনা সভা করছিলেন বিএনপি মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিজান। এ সময় অন্য মেয়রপ্রার্থীর লোকজন উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং অফিসার মুনিরুজ্জামান ভূঞাকে এই সংবাদ পৌছেঁ দেয়।
মুনিরুজ্জামান ভূঞা জানান,মেয়রপ্রার্থী সরকারি বাসভবনে নির্বাচনি সভা করছিলেন। এর মধ্য দিয়ে তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/জেবি/এফএস/