নির্বাচনি প্রচারণাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরপৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে অল্প সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে তাদের ওপর চাপ সৃষ্টি হবে। তাই তারা নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিতে চায়। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী রাজিউর রহমানের নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমানসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে ২০ দল মনোনীত জামায়ায়ের প্রার্থী মোকারম হোসেনের প্রচারণা ও পথসভায় অংশ নেন।
/এফএস/ এমএনএইচ/