এর আগে তিনি কমিশনের অন্য সদস্যদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। ওই বৈঠকে নির্বাচনি সহিংসতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কিছু কিছু ঘটনা ঘটলেও সার্বিকভাবে পৌরসভা নির্বাচনের পরিবেশ ভালো আছে। নির্বাচনের আর মাত্র দুদিন বাকি, আশা করছি, এই সময়ের মধ্যে ভোটের পরিবেশ আরও ভালো হবে, পরিস্থিতির আরও উন্নতি হবে। তিনি বলেন, অভিযোগ আসছে। কমিশন ব্যবস্থাও নিচ্ছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী ভোটার সব পক্ষই আমাদের সহযোগিতা করতে হবে। ইসির পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মোতায়েন থাকছেন।
অন্য এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, প্রার্থীর সমর্থকদের মারামারির কারণে সহিংসতা হচ্ছে। বিচ্ছিন্নভাবে দু’চারটি স্থানে সহিংসতা হলেও বেশিরভাগ পৌরসভাতেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণাও চলছে। যারা মারামারি করছেন তাদের শান্তিপূর্ন উপায়ে প্রচারণার আহ্বান জানান তিনি।
/ইএইচএস/এমএনএইচ/