শুরুর আগেই তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

পৌর নির্বাচনবুধবার সকালে পৌরসভা নির্বাচন শুরুর আগেই মাদারীপুরের দুটি এবং কুমিল্লার একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো কুমিল্লার বরুড়া উপজেলার লতিফপুর এবং মাদারীপুরের কালকিনি উপজেলার কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি। 
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা লুৎফুন্নাহার নাজিম জানান, রাত আড়াইটার দিকে একদল যুবক প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে এক হাজার ২০০ ব্যালট পেপার ছিনিয়ে নেয়। বিএনপির প্রার্থী জসিম উদ্দীন পাটোয়ারী বিষয়টি তার কাছে অভিযোগ করেন। তিনি বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং ভোটগ্রহণ স্থগিত করেন।
তবে ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনও প্রার্থীর পক্ষে ব্যালটে সিল দেওয়া হয় তা জানাননি তিনি।

এদিকে, কালকিনি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি কেন্দ্রে কয়েকটি ব্যালট বাক্স পাওয়া যায় যেগুলোতে আগে সিল দিয়ে ব্যালট পেপার ঢুকিয়ে রাখা হয়েছিল।

সকালে তিনি (রিটার্নিং কর্মকর্তা) ব্যালটসহ বাক্সগুলো জব্দ করেন এবং কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত করেন বলে জানান।  

/এসটি/