রাজশাহীতে সাংবাদিকসহ আটক ৩

পৌর নির্বাচন

রাজশাহীর পুঠিয়া পৌরসভার পিএন বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গভীররাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অস্থায়ী ক্যাম্পে বিনা অনুমতিতে প্রবেশ করায় সমকাল ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিকসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সমকাল ও এটিএন নিউজের রাজশাহী ব্যুরোর প্রতিবেদক সৌরভ হাবীব, ক্যামেরাপারসন খোকন এবং সৌরভ হাবীবের ভাগ্নে তারিকুজ্জামান। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, অনুমতি ছাড়াই বিজিবি ক্যাম্পের ভেতরে ঢুকে ছবি তোলার অপরাধে সংবাদকর্মীসহ তিনজনকে আটক করে বিজিবি। পরে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়। বর্তমানে তারা পুঠিয়া থানায আছেন।

 

/এসটি/