অনিয়মের অভিযোগ তুলে জামালপুর পৌরসভায় ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা। বুধবার সকালে জামালপুর জেলা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ ঘোষণা দন।
ভোট বর্জন প্রসঙ্গে বাদশা বলেন, ‘আমি নিজের ভোটটাও দিতে পারিনি। কেন্দ্রে কেন্দ্রে জোর করে সিল মারা হচ্ছে। এজন্য আমি ভোট বর্জন করেছি।’
জামালপুর সদরের বিএনপির মেয়র পদপ্রার্থী ওয়ারেস আলী মামুন বিভিন্ন অভিযোগ করেছেন। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সিল মারা হচ্ছে।
এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, জাল ভোট, এজেন্টেদের নামিয়ে দেওয়া এবং কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ এনে পটুয়াখালীর কুয়াকাটার জাপার মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার ভোট বর্জন করেছেন।
/এসটি/এএইচ/