হবিগঞ্জে ভোটকেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলা

হবিগঞ্জপৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলা পরিষদ ভোটকেন্দ্রে সরকারদলীয় সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এতে ৭১ টিভির স্টাফ রিপোর্টার ফারহানা রহমানসহ দুই সাংবাদিক আহত হয়েছেন।
এদিকে সরকার দলীয় সমর্থকদের সঙ্গে পুলিশ ও বিজিবির ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এর ফরে হবিগঞ্জ জেলা পরিষদের ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রয়েছে।
এখন পর্যন্ত হবিগঞ্জ শহরের তিনটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
/এআর /এমপি/এএইচ/