১৫ ফেব্রুয়ারি দুই পৌরসভায় ভোট

পৌর নির্বাচননির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার দুটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। পৌরসভা দুটি হচ্ছে  চাঁদপুরের শাহরাস্তি ও ভোলার চরফ্যাশন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২০ জানুয়ারি, যাচাই-বাছাই ২১ জানুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি রাখা হয়েছে। ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম  জানান, মেয়র পদে দলীয় প্রতীকে এ নির্বাচন হবে। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে।
/ইএইচএস/এমএনএইচ/