ইনু বলেন, খালেদা জিয়া এবং বিএনপিকে ঘাঁটি করেই জঙ্গিরা সন্ত্রাস চালাচ্ছে। তাই এ জঙ্গি ও সন্ত্রাসীদের পরাজিত করাই আমাদের প্রধান রাজনৈতিক কর্তব্য। আগুনযুদ্ধে পরাজিত হয়ে বিরোধীরা এখন গুপ্তহত্যার নতুন কৌশল গ্রহণ করেছে। তাই জঙ্গিবিরোধী সংগ্রামে ঐক্যের বড় প্রয়োজন।
বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বাবুল বিশ্বাস, কমরেড মহিম উদ্দিন, কমরেড মাইনুল হক, কমরেড ডা. দেলোয়ার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী সাম্যবাদী দলে যোগ দান করেন।
/এসআইএস/এমও/