বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফরম বিতরণ উদ্বোধন উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নেই উল্লেখ করে রিজভী বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ থাকলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ সচল থাকতো, রাজনীতি ও নির্বাচন হতো। আর ছাত্র সংসদ থাকলে জাতীয় নেতৃত্ব বেরিয়ে আসার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হতো। কিন্তু এখন এগুলো নেই। যার কারণে রাজনীতিতে ব্যবসায়ী ও ঠিকাদারসহ বিভিন্ন ধারার লোকজন আসছে।
রিজভী মনে করেন, রাজনীতি করার যে প্রাথমিক ইউনিট, সেই শিক্ষাঙ্গন থেকে ক্রমাগত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে আসন গ্রহণ করার যে ব্যাপার, তা ক্রমাগতভাবে হারিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোক্তাদির হোসেন তরুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন জিমির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহসভাপতি ইসতিয়াক নাসির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আরও পড়ুন: খালেদা জিয়া বিদেশেও সন্ত্রাস নৈরাজ্যে যুক্ত: হাছান মাহমুদ
এসটিএস/এজে