সোমবার (১৩ জুন) দিনগত রাতে তিনি আহত অবস্থায় মোহাম্মদপুর থানায় গিয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩২। ৩২৩, ৩২৫ ও ৩০৭ নম্বর ধারায় এই মামলা করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তানিয়া হক নিজে থানায় এসে মামলা দায়ের করেছেন। এসময় তিনি আহত ছিলেন। তার মাথায় আঘাত ছিল। অভিযোগ পাওয়ার পর আমরা মোহাম্মদপুরের গজনী রোডে তার বাসায় গিয়ে মারুফ কামালকে গ্রেফতারের চেষ্টা করেছি। তবে তিনি পলাতক।’
মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, ‘মারুফ কামালের একাধিক পরকীয়া সম্পর্ক রয়েছে। পরকীয়ায় বাধা দেওয়ায় হত্যার উদ্দেশ্যে তার (তানিয়ার) মাথায় আঘাত করা হয়েছে। এর আগেও তাকে এভাবে মারধর করা হয়েছে।’
এবিষয়ে জানার জন্য মারুফ কামলা খান সোহেলকে ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন-
‘আইএস থাকলে আপনাদের ওখানে আছে’
হঠাৎ বাতিল জামায়াতের ইফতার
/এআরআর/এফএস/