যদিও বুধবার আবদুল মজিদ কার্যালয়ে তার নিয়মিত অফিস করেছেন বলে নিশ্চিত করেছেন মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। বুধবার রাতে বাংলা ট্রিবিউনকে তিনি জানান, লে. কর্নেল মজিদ আজ নিয়মিত অফিস করেছেন।
গুঞ্জন ওঠা অন্য দুই কর্মকর্তা হলেন, মেজর ওয়াজেদ (অব.) ও মেজর মোহাম্মদ আনোয়ার (অব.) ।
প্রচার ছিল, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে চেইন অব কমান্ড ভঙের পাশাপাশি দলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হস্তক্ষেপের অভিযোগ ছিল।
যদিও চেয়ারপারসনের একজন প্রভাবশালী বুধবার রাতে এ ধরনের কোনও অভিযোগের সত্যতা স্বীকার করেননি। বরং দাবি করেছেন, একটি মহল চাইছে বিতর্কিত সংবাদ প্রচার করে খালেদা জিয়ার কার্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে।
জানতে চাইলে শায়রুল কবির দাবি করেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেছে কি না জানা নেই। তবে নিরাপত্তা বাহিনীতে কোনও পরিবর্তন আসেনি।
আরও পড়তে পারেন: ‘তারা হত্যা করেছে একটি আদর্শকে’
/এসটিএস/এমএনএইচ/