রবিবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ  রবিবার সংবাদ সম্মেলন করবেন। ধারণা করা হচ্ছে, গুলশান হামলার প্রেক্ষিতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রবিবার বিকেল ৪টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। এর আগে বিকেল তিনটায় দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আরও পড়তে পারেন: গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও
বিএনপির একটি সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া গুলশান হামলার প্রেক্ষিতে দলীয় অবস্থান ব্যাখ্যা করবেন।
প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টায় গুলশানের ক্যাফে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তাদের প্রতিরোধ করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। হামলাকারীরা ক্যাফের ভেতরে বিদেশি ও দেশি নাগরিকদের জিম্মি করে। 

শনিবার সকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ২০ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে ৯ জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয় এবং দুইজন বাংলাদেশি। নিহত হয়েছে হামলাকারী ছয়জনসহ মোট ২৮ জন।

 আরও পড়তে পারেন: নিহত পাঁচ জঙ্গির নাম পরিচয় ও ছবি প্রকাশ করেছে পুলিশ

/এসটিএস/এমও/এমএসএম /